সন্ত্রাস দমনে আফগানিস্তানকে সহায়তা করতে চায় চীন

চীন বলেছে, তারা আফগানিস্তানে সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করতে চায়। এ লক্ষ্যে তারা দেশটিকে সব ধরনের সহায়তা করতেও প্রস্তুত আছে। শনিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়েন জি এ কথা বলেন। সমপ্রতি পশ্চিম জিনজিয়াংয়ের কুনমিংয়ে একটি ট্রেন স্টেশনে সন্ত্রাসী হামলায় বেশ কয়েকজন নিহত হওয়ার পর চীন তার এ সিদ্ধান্তের কথা জানালো। এ হামলায় সন্দেহের তীর আফগান জঙ্গিদের বিরুদ্ধে। কেননা জিনজিয়াংয়ের সঙ্গে আফগানিস্তানের সংক্ষিপ্ত সীমান্ত পথ রয়েছে। তাই এ সন্ত্রাস দমনে তারা যৌথভাবে কাজ করতে পারেন বলে পররাষ্ট্রমন্ত্রী জানান। ওয়েন জি বলেন, আফগানিস্তান এবং পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে আমরা একসঙ্গে সন্ত্রাস মোকাবিলায় কাজ করবো। আমাদের গোলযোগপূর্ণ জিনজিয়াংয়ে জননিরাপত্তা ক্রমেই হুমকির মুখে পড়েছে। এখানকার মুসলিম অধ্যুষিত উইঘুরে প্রায়ই সন্ত্রাসী হামলায় অনেক মানুষ মারা যাচ্ছে।