নিখোঁজ এফবিআই এজেন্টকে খুঁজে বের করতে ইরানের সহযোগিতা চাইলেন কেরি
প্রকাশ : ১০ মার্চ ২০১৪, ২১:২১
নিখোঁজ এফবিআই এজেন্ট রবার্ট লেভিনসনকে খুঁজে বের করতে আবারো ইরানের প্রতি সহযোগিতার আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ২০০৭ সালে এফবিআইয়ের ঐ এজেন্ট ইরানে নিখোঁজ হয়েছিলেন।
এক বিবৃতিতে গত রবিবার কেরি বলেন, ‘তার নিখোঁজের তদন্তে সহযোগিতার জন্য আমরা শ্রদ্ধাসহকারে ইরানের সরকারের সহযোগিতা কামনা করি যাতে আমরা তার নিরাপদে ফিরে আসা নিশ্চিত করতে পারি’। তিনি আরো বলেন, ‘একটি ব্যবসায়িক সফরের সময় রবার্ট লেভিনসন কিশ দ্বীপ থেকে সাত বছর আগে নিখোঁজ হয়েছিলেন। তিনি ইতিহাসে সবচেয়ে বেশি সময় অপহূত থাকা আমেরিকান নাগরিকদের একজন’।