মৃত্যুবার্ষিকী

গোলাম রসুল মল্লিক

ইস্টার্ন নিউজ এজেন্সির (এনা) প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক গোলাম রসুল মল্লিকের আজ ১২তম মৃত্যুবার্ষিকী। মরহুম গোলাম রসুল মল্লিক কর্মজীবনে কমনওয়েলথ প্রেস ইউনিয়ন বাংলাদেশ শাখার তিনবার চেয়ারম্যান ও বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের প্রথম সদস্য ছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে উত্তরায় নিজ বাসভবনে বাদ আসর দুস্থদের মধ্যে খাবার বিতরণ ও কোরআনখানির আয়োজন করা হয়েছে।