আজ দাইন্যা ইউপি চেয়ারম্যান নির্বাচন
প্রকাশ : ১০ মার্চ ২০১৪, ২১:২৮
টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এই পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ উপনির্বাচনে ভোটার সংখ্যা ২১ হাজার ৮৩১ জন। উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর দাইন্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ায় এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপ-নির্বাচনে নিহত চেয়ারম্যানের ছোট ভাই আজহারুল ইসলাম লাভলু ওরফে লাভলু মিয়া এবং চেয়ারম্যান হত্যার প্রধান আসামি আফজাল হোসেন পলাতক অবস্থায় নির্বাচন করছেন।