ওজন কমানোর অবিশ্বাস্য কাহিনী
প্রকাশ : ১০ মার্চ ২০১৪, ২১:৩৭
অবিশ্বাস্য হলেও সত্য মাত্র ৬ মাসে একজন আমেরিকান ৫৬ পাউন্ড ওজন কমাতে সক্ষম হয়েছেন। আর এটা সম্ভব হয়েছে শুধু খাবার নিয়ন্ত্রণ করে। গত সেপ্টেম্বর মাসে জন সিজনা নামের মার্কিন পুরুষের ওজন ছিল ২৮০ পাউন্ড। তিনি ৬ মাস পর দেখেছেন তার ওজন কমেছে ৫৬ পাউন্ড এবং তার কোমর ৯ ইঞ্চি ও হিপ ৭ ইঞ্চি কমেছে। সিজনা একজন হাইস্কুলের বিজ্ঞানের শিক্ষক। তাকে তার খাবারের মেনু দেয়া হয় ম্যাকডোনাল্ডস থেকে। ৬ মাসে তিনি আর কোন খাবার আহার করেননি। তবে বিশেষজ্ঞগণ জন সিজনার এই ওয়েট কমানোর যাদুতে আস্থা রাখতে পারছেন না। অনেকে বলছেন কোন ফাস্টফুড কোম্পানির মেনু অন্যদের অনুসরণ করতে বলা যায় না।
নিউইয়র্কের পুষ্টিবিদ এবং ‘ইয়ংগার নেক্সট উইক’ গ্রন্থের রচয়িতা এলিজা জিয়েদ মনে করেন না যে, ম্যাগডোনাল্ডের খাবার ওজন কমানোর জন্য বাস্তবসম্মত হতে পারে। তিনি মনে করেন যারা ওজন কমাতে চান তাদের কম খাওয়া, ব্যায়াম ও আমেরিকানদের জন্য দেয়া গাইড লাইন অনুসরণ করা উচিত।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ