সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা হোক
প্রকাশ : ১০ মার্চ ২০১৪, ২১:৪৭
৮-১১-২০১৩ তারিখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ১৭টি জেলার পরীক্ষা বাতিল করা হয়েছে। সেই পরীক্ষা আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে বলে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু অন্য জেলাগুলোর পরীক্ষার ফলাফল ও নিয়োগ চূড়ান্ত করতে সমস্যা কোথায়? এই নিয়োগ পদ্ধতিটা যেহেতু জেলা কোটাভিত্তিক তাই নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে না রেখে শেষ করা যেতে পারে। পরিশেষে, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত নিবেদন এই যে, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও মেধার মূল্যায়ন নিশ্চিত করা হোক।
তুহিন আখতার
গ্রাম: গড়ফতেপুর, ডাকঘর: সোনাতলা, জেলা: বগুড়া