নোয়াখালীতে ইঞ্জিনিয়ারিং কলেজ চাই

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে প্রকৌশল শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তির বিকল্প নেই । আর তার জন্য দরকার প্রকৌশল ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রায় ৪০ লাখ জনসংখ্যা অধ্যুষিত নোয়াখালী জেলায় আজ পর্যন্ত সরকারিভাবে ইঞ্জিনিয়ারিং কলেজ এবং সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট বা মেরিন অ্যাকাডেমি স্থাপিত হয়নি। নোয়াখালীর হাতিয়ায় মেরিন অ্যাকাডেমি স্থাপনের জন্য পর্যাপ্ত জায়গাও রয়েছে। সুতরাং প্রকৌশল শিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির জন্য নোয়াখালীতে ইঞ্জিনিয়ারিং কলেজ পলিটেকনিক ইনস্টিটিউট এবং মেরিন অ্যাকাডেমি স্থাপনের জন্য সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। আবদুল্লাহ আল সাইদ, মাইজদী, নোয়াখালী।