শরীরি গঠন প্রতিযোগিতা
প্রকাশ : ১০ মার্চ ২০১৪, ২২:১০
মার্সেল রেফ্রিজারেটরের পৃষ্ঠপোষকতায় গতকাল এনএসসি টাওয়ার অডিটোরিয়ামে শুরু হয়েছে ক্লাব কাপ উন্মুক্ত শরীরগঠন প্রতিযোগিতা। দুইদিনব্যাপি এ প্রতিযোগিতার প্রথম দিনে সব ওজন শ্রেণির বাছাই পর্ব অনুষ্ঠিত হলেও ৬৫ কেজি ওজন শ্রেণির চূড়ান্ত প্রতিযোগিতা হয়। এ ক্যাটাগোরিতে প্রথম হয়েছেন আনোয়ার হোসেন। দ্বিতীয় হয়েছেন সাকিব আল হাসান, তৃতীয় হয়েছেন নাজমুল ইসলাম। তিনজনকে পদক ও নগদ টাকা দেয়া হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেণ সিকদার। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন আরবি গ্রুপের এডিশোনাল ডিরেক্টর ইকবাল বিন আনোয়ার ডন, মার্সেল ব্র্যান্ডের অ্যাম্বসেডর চিত্রনায়ক আমিন খান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মো: সুবিদ আলী ভুঁইয়া (অব:) এমপি।