আরচ্যারি দল ব্যাংকক গেছে

গতকাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত প্রথম এশিয়ান আরচ্যারি গ্র্যান্ড প্রিক্স শুরু হয়েছে। আগামী ইনচিয়নে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের প্রস্তুতি হিসাবে বাংলাদেশ হতে ১০ সদস্যের একটি দল গতকাল সকালে ঢাকা ত্যাগ করেন। প্রতিযোগিতা শেষে আগামী ১৬ মার্চ দল ফিরবে। আরচ্যারি ফেডারেশন সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ব্যাংকক গিয়েছেন।