ভ্রম সংশোধনী

৯ মার্চ দৈনিক ইত্তেফাকে ‘রাজধানীতে গার্মেন্টস শ্রমিক পুলিশ সংঘর্ষ, গুলি আহত ১৫’ শিরোনামে প্রকাশিত সংবাদে পাইওনিয়ার এ্যাপারেলস নামে একটি গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধের কথা বলা হলেও প্রকৃতপক্ষে সফট টেক্স নামে সাময়িক বন্ধ হয়ে যাওয়া গার্মেন্টসের শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। ঘটনার সময় স্থানীয় শ্রমিকদের কাছ থেকে নেয়া তথ্যের ভিত্তিতে ঐ গার্মেন্টসের নাম উল্লেখ করা হয়েছিল।