মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সম্মেলন আজ
প্রকাশ : ১০ মার্চ ২০১৪, ২২:১৭
আজ মঙ্গলবার বেলা ৩টায় মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠে মোহাম্মদপুর থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সম্মেলন উদ্বোধন করবেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)। বিশেষ অতিথি হিসাবে থাকছেন জাহাঙ্গীর কবির নানক এমপি। -প্রেস বিজ্ঞপ্তি