আশার নারী দিবসের শোভাযাত্রা

নারী দিবসের প্রতিপাদ্য ‘পরিবর্তনকে উত্সাহিত কর’কে স্লোগান করে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা এক সচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন করে। নারী দিবসে আশার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এ শোভাযাত্রা উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও আশার প্রেসিডেন্ট মো. শফিকুল হক। আশার তিনশতাধিক ক্ষুদ্র ঋণভোগী নারীর সঙ্গে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।