শোক সংবাদ
প্রকাশ : ১০ মার্চ ২০১৪, ২২:১৮
কাসেম মিয়া
বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক খায়রুল আহসান লাভলু’র পিতা ও ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক আবুল কালাম মিয়া ওরফে কালা ডিপটি (৮০) ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্ল¬াহির...রাজেউন)। তিনি স্ত্রী, ৭ ছেলে রেখে গেছেন। ওই দিন বাদ এশা মরহুমের নামাজে জানাজা শেষে উপজেলার তাঁরাকুপি গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
মোঃ ধলু মৃধা
মাদারীপুরের কালকিনি পৌরসভার আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মনির হোসেন বেপারীর নানা মুক্তিযোদ্ধা মোঃ ধলু মৃধা (৭৫) রবিবার নিজবাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজেউন)। রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা শেষে পারিবারিক গোরস্থানে সোমবার দাফন সম্পন্ন হয়। তিনি স্ত্রী, ৫ মেয়ে, ২ ছেলে রেখে গেছেন।