জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন
প্রকাশ : ১০ মার্চ ২০১৪, ২২:৩৭
আসন্ন উপজেলা নির্বাচন অনুষ্ঠানের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামী ১৫ মার্চ, ২৩ মার্চ এবং ৩১ মার্চ তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ যথাক্রমে ২১ মার্চ, ২৮ মার্চ ও ৪ এপ্রিল প্রতিদিন সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। শুক্রবার ব্যতীত অন্যান্য দিনে দুপুর ২টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। সংশোধিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nubd.info এবং www.nu.edu.bd -এ পাওয়া যাবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।