বগুড়া শহর জামায়াতের আমীর আব্দুর রাজ্জাক গ্রেফতার
প্রকাশ : ১০ মার্চ ২০১৪, ২২:৪১
রবিবার রাতে বগুড়া শহর জামায়াতের আমীর আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তার বিরুদ্ধে ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতাসহ তিন উপজেলায় মোট ১৫টি মামলা রয়েছে।
বগুড়ার সহকারি পুলিশ সুপার গাজীউর রহমান জানান, জামায়াত নেতা আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। রবিবার রাতে তিনি বগুড়া শহরতলীর চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে তার শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। এসময় ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। তিনি বগুড়ার কাহালু উপজেলার বাসুদেববাটি গ্রামের বদের উদ্দিনের ছেলে।