সিংহঝুলী ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত
প্রকাশ : ১০ মার্চ ২০১৪, ২২:৪২
যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত রেজাউর রহমান রেন্দু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আওয়ামী লীগ সমর্থিত ৭ জন, বিএনপির এক জন ও জামায়াতের একজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২০ মার্চ ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত বছরের ২৬ সেপ্টেম্বর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান মিন্টু সন্ত্রাসীদের গুলিতে নিহত হলে চেয়ারম্যানের পদ শূন্য হয়।