ত্রিশালে তিন জঙ্গি ছিনতাই

ভালুকার পল্লী থেকে ডান্ডাবেড়ি উদ্ধার

ত্রিশালের আমিরাবাড়ী এলাকায় পুলিশের প্রিজনভ্যান থেকে বোমা মেরে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত তিন জেএমবি সদস্য ছিনিয়ে নেয়ার ১৫ দিন পর ভালুকা উপজেলার মেদুয়ারী থেকে উদ্ধার হলো একজনের ডান্ডাবেড়ী। রবিবার সন্ধ্যায় ভালুকা উপজেলার ভরাডোবা-ঘাটাইল সড়কের মেদুয়ারী বাঘসাতরা মোড় এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ডান্ডাবেড়ীটি পরে থাকতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে জানায়। ভালুকা মডেল থানা পুলিশ এলাকা থেকে ডান্ডাবেড়ীটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারী গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহ নিয়ে যাওয়ার পথে আমিরাবাড়ী এলাকায় রাস্তায় বেরিকেড দিয়ে জেএমবির তিন সদস্য সালাউদ্দিন (৩৮), রাকিব হাসান (৩৫) ও বোমা মিজানকে (৩৫) ছিনিয়ে নেয় জঙ্গিরা।