মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

সাজিয়া আফরিন হক, ষষ্ঠ শ্রেণি, সদস্য নম্বর :৯০৮১ আমার প্রিয় স্কুলের নাম মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ১৯৫৭ সালে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। এটি রাজধানী ঢাকার মতিঝিল এলাকায় অবস্থিত। সরকার কর্তৃক পরিচালিত এ বিদ্যালয়ে প্রায় দুই হাজার শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে। ৫২ জন শিক্ষক-শিক্ষিকা ও ১২ জন কর্মচারী নিয়ে পরিচালিত স্কুলটিতে আছে ২টি ভবন, একটি অডিটোরিয়াম, লাইব্রেরিসহ একটি সুসজ্জিত মাঠ। খিলগাঁও থেকে দেড় কি.মি. ও বনশ্রী থেকে চার. কি.মি. দূরে এ শিক্ষা প্রতিষ্ঠানটি অবস্থিত। প্রতিষ্ঠানের দক্ষ প্রধান শিক্ষিকা তানজিলা আশ্রাফ তাঁর সাংগঠনিক দক্ষতা নিয়ে বিদ্যালয়টি পরিচালনা করছেন। প্রতিদিন সকাল ৭টা ১৫ মিনিটে প্রারম্ভিক সমাবেশের মধ্যদিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়। বিকেল ৫টা ২০ মিনিটে দৈনিক কার্যক্রমের সমাপ্তি ঘটে। প্রত্যেক বছর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইমারি স্কুল সার্টিফিকেট, জুনিয়র স্কুল সার্টিফিকেট ও সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রয়েছে। এ বিদ্যালয়টিতে তৃতীয় শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৮টি শ্রেণীকক্ষ আছে। ক্যাম্পাসের বাইরে আছে একটি অভিভাবক শেড। খেলাধুলা, শিক্ষা সফর আনন্দ-উল্লাসের মধ্যদিয়ে এই বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। আমার প্রিয় স্কুলটিকে আমি খুউব ভালোবাসি।