বিল্লুরানি

রোজার ছুটি। স্কুল বন্ধ। আমি মামাবাড়ি বেড়াতে এসেছি। নানু আমাকে নিয়ে এসেছেন। বাসায় এসে আমি অবাক। শারতাজ আপু একটা বিড়াল ছানাকে নিয়ে খেলছে। সাদার ভিতর লাল ছোপ, দেখতে খুবই সুন্দর। ছানাটি হলুদ ফোলানো বেলুনটি পা দিয়ে আপুর দিকে ছুঁড়ছে, আবার আপু ছানাটির দিকে। দেখতে মাঠে বল খেলার মতো। দুই একদিনের মধ্যে ছানাটি আমার বন্ধু হয়ে গেলো। আপু ছানাটির নাম রেখেছে বিল্লু রানি। মোবাশ্বির আলী চৌধুরী ডারল্যান্ড ইন্টান্যাশনাল স্কুল। প্রথম শ্রেণি।