আমার কাছে
প্রকাশ : ১১ মার্চ ২০১৪, ১৮:১৪
আমার কাছে মুজিব মানে সবুজ ধানের মাঠ,
ইসকুলেতে প্রথম শেখা বর্ণমালার পাঠ।
আমার কাছে মুজিব মানে পাখির দুটি চোখ,
আমার কাছে মুজিব আকাশ তোমার কাছেও হোক।
আমার কাছে মুজিব মানে বীর বাঙালির জয়।
হাজার যুগে এমন পিতা আহা আর কখনো হয়?