যু ক্ত রা জ্যে র টা ই ম স প ত্রি কা র তা লি কা

বিশ্বসেরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

বিশ্বে উচ্চ শিক্ষালাভের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সেরা স্থানটি দখল করে রেখেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। প্রাইভেট এই শিক্ষা প্রতিষ্ঠানটি কিভাবে বিশ্বের সেরা প্রতিষ্ঠান হিসেবে খ্যাত তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন জাগতে পারে। যেখানে পড়াশোনার খরচ সবচেয়ে ব্যয়বহুল। আমাদের দেশের প্রেক্ষিতে এ রকম প্রশ্ন আসাটাই স্বাভাবিক। কিন্তু অবাক হওয়ার কিছু নেই। পড়াশোনার ভালো মন্দের হিসাবে পাবলিক আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় নেই। সম্প্রতি যুক্তরাজ্যের টাইমস পত্রিকা প্রকাশিত ১০০টি বিশ্বসেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় হার্ভার্ডই শীর্ষস্থান দখল করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং তৃতীয় স্থান লাভ করেছে যুক্তরাষ্ট্রেরই আরেক শিক্ষাপ্রতিষ্ঠান স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্যের খ্যাতনামা দুই বিশ্ববিদ্যালয় কেমব্রিজ ও অক্সফোর্ড। টাইম সাময়িকী হায়ার এডুকেশন ওয়ার্ল্ড রেপুটেশন র্যাঙ্কিং নামের এ তালিকাটি প্রকাশ করে। তালিকার ষষ্ঠ অবস্থানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। সব শেষে রয়েছে ইসরায়েলের টেকনিয়ন ইসরায়েল ইনস্টিটিউট অব টেকনোলজি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। ১৬৩৬ সালে এই বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। বিশ্ববিদ্যালয়ের প্রথম দাতা জন হার্ভার্ডের নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণ হয়। বিভিন্ন র্যাংঙ্কিংয়ে এটি বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। মোট ২৫০ একর জমির ওপর প্রতিষ্ঠিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২৩টি স্যাটেলাইট হাউস ও র্যাডক্লিফ ইনস্টিটিউট ফর এ্যাডভান্সড স্টাডি রয়েছে। এই বিশ্ববিদ্যালয়টির বর্তমান বয়স ৩৭৫ বছর। ভর্তি তথ্য: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন হয় না। সরাসরি অনলাইনের মাধ্যমে ভর্তি ফরম পূরণ করতে হয়। ভর্তি ফরমের নির্দেশিকা অনুযায়ী স্যাট, জিআরই-এর স্কোরসহ যাবতীয় নিয়মাবলী সঠিকভাবে পূরণ করতে হয়। আগ্রহী শিক্ষার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে এ ভর্তি ফরম পূরণ করে জানুয়ারি মাসের মধ্যে পাঠাতে হয়। ফরমটি পূরণ করে পাঠাতে খরচ হয় ৬৫ ডলার। ভর্তির যোগ্যতা: প্রতিটি বিষয়ের ভর্তির যোগ্যতা বিষয় অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভিজিট করতে পারেন www.harvard university.com স্কুল ও ফ্যাকাল্টি: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য স্কুল ও ফ্যাকাল্টির মধ্যে রয়েছে বিজনেস, ডেন্টাল, ডিজাইন, এডুকেশন, ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, গভর্নমেন্ট, ল, পাবলিক হেলথ, ফ্যাকাল্টি অব আর্টস এ্যান্ড সায়েন্স। খরচ: বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় হার্ভার্ডে পড়াশোনার বার্ষিক খরচ তুলনামূলকভাবে অনেক বেশি। এ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য ফুলটাইম শিক্ষার্থীদের জন্য খরচ পড়বে প্রায় ৭ হাজার ডলার, পার্টটাইম শিক্ষার্থীদের জন্য প্রায় ৫ হাজার ডলার এবং স্কলারশিপ ছাড়া স্নাতকোত্তর অথবা যে কোন ডকটেরিয়াল কোর্সে ভর্তির জন্য খরচ পড়বে প্রায় ৪ হাজার ডলার। আর স্কলারশিপ পেলে খরচ পড়বে ২ হাজার ডলার। অধ্যয়ন খরচ বেশি হলেও হার্ভার্ড ৬০%-এরও বেশি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে।