বিশ্ববিদ্যালয়
শিক্ষার্থীদের
মাথাপিছু
ব্যয়
প্রকাশ : ১১ মার্চ ২০১৪, ১৮:২০
বিজ্ঞান, চিকিত্সা, প্রকৌশল ও কৃষি
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে
২ লাখ ২৮ হাজার ৬৪৮ টাকা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
১১ হাজার ৬৩৩ টাকা
বিজ্ঞান, চিকিত্সা, প্রকৌশল ও কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাথাপিছু ব্যয় বেশি, অন্যদিকে সাধারণ বিশ্ববিদ্যালয়ের এই ব্যয় কম।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর মাথাপিছু বার্ষিক ব্যয় সর্বাধিক ২ লাখ ৬৬ হাজার ৬৩৮ টাকা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ২ লাখ ২৮ হাজার ৬৪৮ টাকা, চট্টগ্রাম ভেটেরেনারি বিশ্ববিদ্যালয় ১ লাখ ১২ হাজার ৫১৬ টাকা, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এ ১ লাখ ৭ হাজার ৮৪০ টাকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ২ লাখ ২৩ হাজার ২০৩ টাকা টাকা।
সাধারণ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতি বার্ষিক ব্যয় সর্বাধিক ৮৮ হাজার ৮১৭ টাকা।
বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ব্যয়েরভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক মাথাপিছু ব্যয় নির্ধারণ করা হয়েছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, সাধারণ বিশ্ববিদ্যালয় অপেক্ষা বিজ্ঞান, চিকিত্সা, প্রকৌশল ও কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গড় ব্যয় সব সময়ই বেশি।
ইউজিসির তথ্য অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রতি বার্ষিক ব্যয় ৪৩ হাজার ৯১৪ টাকা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৮৫ হাজার ৯০৪ টাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৭ হাজার ২৬৭ টাকা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৫৭ হাজার ৪২৯ টাকা।
এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩১ হাজার ১১৭ টাকা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪ হাজার ৭৮২ টাকা, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৭০ হাজার ৩৯১ টাকা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৫১৬ টাকা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭১ হাজার ৫৬১ টাকা , মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫৩ হাজার ৩০ টাকা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮৩ হাজার ১৫২ টাকা, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৭ হাজার ৫৮৯ টাকা, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় ৭২ হাজার ৪৮৯ টাকা।
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মাথাপিছু ব্যয় ৭৬ হাজার ৬২৯ টাকা, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৮১ হাজার ৫৮৯ টাকা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৫ হাজার টাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১১ হাজার ৬৩৩ টাকা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২১ হাজার ৯৬১ টাকা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২২ হাজার ৬৩ টাকা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭৯ হাজার ১১৪ টাকা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ৩২ টাকা ,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৮ হাজার ৬৯৬ টাকা,বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৩ হাজার ১৮২ টাকা। এছাড়া রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৭৩ হাজার ২৮৫ টাকা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩২ হাজার ৭১৮ টাকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৭ হাজার ৩৯১ টাকা এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতি মাথাপিছু গড় ব্যয় ৩৯ হাজার ৫০ টাকা।