এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র

গতকালের পর নাটক: রক্তাক্ত প্রান্তর সম্ভাব্য ব্যাকরণিক প্রশ্নাবলি ১.অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে কত ভাগে ভাগ করা যায়? উদাহরণসহ আলোচনা কর। ২.উত্স বা উত্পত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহের শ্রেণিবিভাগ উল্লেখ কর। ৩.ষত্ব বিধান কাকে বলে? ষত্ব বিধানের পাঁচটি নিয়ম লেখ। ৪.ণত্ব বিধান কাকে বলে? ণত্ব বিধানের পাঁচটি নিয়ম লেখ। ৫.বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কী কী গুণ থাকা প্রয়োজন? আলোচনা কর। ৬.বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের ছয়টি নিয়ম উল্লেখ কর। ৭.“উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে।” — আলোচনা কর। এবং ১. সমার্থক শব্দ ২. পারিভাষিক শব্দ ৩. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় ৪. শব্দ/বাক্য শুদ্ধিকরণ ৫. প্রকৃতি-প্রত্যয় নির্ণয় ৬. বিপরীত শব্দ সম্ভাব্য ভাবসমপ্রসারণসমূহ ১। মঙ্গল করিবার শক্তিই ধন, বিলাস নহে। ২। দুর্নীতি জাতীয় জীবনের অভিশাপস্বরূপ। ৩। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। ৪। সংসার সাগরে দুঃখ............একমাত্র ভেলা। ৫। স্পষ্টভাষী শত্রু নির্বাক বন্ধু অপেক্ষা ভালো। ৬। জীবে প্রেম করে .........সেবিছে ঈশ্বর। ৭। দ্বার বন্ধ করে দিয়ে..........কোথা দিয়ে ঢুকি? ৮। প্রয়োজনে যে মরিতে প্রস্তুত, বাঁচিবার অধিকার তাহারই। ৯। দণ্ডিতের সাথে দণ্ডদাতা................সর্বশ্রেষ্ঠ সে বিচার। ১০। সকলের তরে সকলে...........পরের তরে। ১১। রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। ১২। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রড়্গা করা কঠিন । ১৩। দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। ১৪। স্বদেশের উপকারে ............তারে? পশু সেইজন! ১৫। পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে। সম্ভাব্য প্রতিবেদনসমূহ ১। বিদ্যুত্ বিভ্রাটের কারণ ও এর প্রতিকার সম্বন্ধে একটি অনুসন্ধানী প্রতিবেদন রচনা কর। ২। হাসপাতালের চিকিত্সার অব্যবস্থা সম্পর্কে একখানা প্রতিবেদন রচনা কর। ৩। কোনো একটি পরীক্ষা কেন্দ্রের পরিবেশ/গোলযোগ সম্পর্কে একখানা প্রতিবেদন রচনা কর। ৪। তোমার এলাকার আইন শৃঙ্খলার অবনতি সম্পর্কে একখানা প্রতিবেদন রচনা কর। ৫। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে একখানা প্রতিবেদন রচনা কর। ৬। বন্যাদুর্গত/ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকার মানুষের দুর্দশার কথা জানিয়ে প্রতিবেদন লেখ। ৭। তোমার দেখা একটা সড়ক দুর্ঘটনা সম্পর্কে একখানা প্রতিবেদন লেখ। ৮।‘পরিবেশগত ভারসাম্যের জন্য চাই বৃড়্গ রোপণ’ — শিরোনামে একটি প্রতিবেদন রচনা কর। সম্ভাব্য ভাষণসমূহ ১।‘নিরক্ষরতা দূরীকরণ ও বাংলাদেশ’ এ শিরোনামে একটা মঞ্চ ভাষণ তৈরি কর। ২।‘জাতি গঠনে ছাত্রসমাজের ভূমিকা’ সম্পর্কিত আলোচনা সভায় সুধীবৃন্দের উদ্দেশ্যে একটা ভাষণ প্রস্তুত কর। ৩।‘গুড়ো দুধ নয়, মায়ের দুধ-ই শিশুদের জন্য শ্রেষ্ঠ’ — এ বিষয়ে মেয়েদের সচেতন করতে একটি ভাষণ তৈরি কর। ৪।আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাত্পর্য বর্ণনা করে একটা ভাষণ তৈরি কর। ৫।‘পড়ার অভ্যাস গঠন’ বিষয়ে আলোচনাচক্রে প্রধান অতিথির একটা ভাষণ তৈরি কর। ৬। ‘শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির ভাষণ তৈরি কর। ৭। মাদকদ্রব্যের ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যুবসমাজের উদ্দেশ্যে একটি ভাষণ তৈরি করো। ৮।‘ইভটিজিং প্রতিরোধে ছাত্রসমাজের ভূমিকা’ — শীর্ষক সেমিনারে বক্তা হিসেবে একটি ভাষণ রচনা কর।