ক্যাপসন নিউজ
প্রকাশ : ১১ মার্চ ২০১৪, ২০:২১
পূবালী ব্যাংক লিমিটেড এর ঢাকা কেন্দ্রীয়, ঢাকা উত্তর ,ঢাকা দক্ষিণ ও নারায়ণগঞ্জ অঞ্চলের ১ম শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০১৪ সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ডক্টরস ভেন ডি ওয়েরল্ড নেদারল্যান্ড এর সহযোগিতায় বরিশালে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের জন্য ১২ দিনব্যাপী প্লাস্টিক সার্জারি ক্যাম্পের উদ্বোধন করেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান কানুতোষ মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ
সম্প্রতি রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থ্াপনা পরিচালক এম. ফরিদ উদ্দিন। মহাব্যবস্থাপক আব্দুল মজিদ শেখ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান চৌধুরী, মহাব্যবস্থাপক ও প্রিন্সিপাল মো. নজরুল ইসলাম