শোকাহত সুরস্রষ্টা

পারিবারিক দুর্ঘটনা, ভাইয়ের মৃত্যুসহ, যুদ্ধাপরাধ মামলার অন্যতম সাক্ষী হিসেবে নিজের নিরাপত্তা ও অন্যান্য জটিলতায় দেশের কিংবদন্তি এই সুরকার অনেক দিন ধরেই বসতে পারেননি তার প্রিয় হারমোনিয়াম নিয়ে। বাঁধেননি কোনো নতুন সুর। যার গান মানেই নতুন শিল্পীর জন্ম নেওয়া বা কালোত্তীর্ণ করার অনন্য আগাম ঘোষিত কোনো কিছু। তিনি দীর্ঘদিন থমকে গিয়েছিলেন। অবশেষে সম্প্রতি বেশ কিছু কাজ শুরু করেছেন। আবারও চলচ্চিত্রের সংগীতায়োজনে সম্পৃক্ত হয়েছেন। রিজভী ওয়াহিদের নতুন অ্যালবামের জন্যও গান বেঁধেছেন। কিন্তু ভাইয়ের মৃত্যুর ক্ষত কি মুছে যায়! ভাইয়ের কবরের সামনে এমনই প্ল্যাকার্ড হাতে তাই অনন্য এই সুরস্রষ্টা।