ঢাকায় পৌঁছুলেন এ আর রহমান
প্রকাশ : ১১ মার্চ ২০১৪, ২১:২০
ঢাকায় এসে পৌঁছলেন বর্তমান সময়ের বিশ্বসেরা সুরস্রষ্টা এ আর রহমান। ভারতের চেন্নাই থেকে রওনা হয়ে গতকাল মঙ্গলবার ২টার দিকে তিনি ঢাকায় এসে পৌঁছেন। বিমান বন্দর থেকে তাকে স্বাগতম জানান আয়োজকবৃন্দ। তারপর সরাসরি তিনি ঢাকার একটি ফাইভস্টার হোটেলে উঠেন।
উল্লেখ্য, টি-টুয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতেই ঢাকায় এলেন তিনি। আগামী বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিজের ১৩০ জনের বিশাল টিম নিয়ে গান গাইবেন তিনি। এ আর রহমানই নয়, মার্কিন হিপহপ ও আরঅ্যান্ডবি তারকা একনও আসছেন ঢাকায়। তারা একই মঞ্চে গান গাইবেন।