সোনামসজিদের ক্ষতিগ্রস্ত
পর্যটন মোটেলটির
সংস্কার হয়নি
প্রকাশ : ১১ মার্চ ২০১৪, ২১:২১
সোনামসজিদে নির্মিত আধুনিক পর্যটন মোটেলটি জামায়াত শিবিরের সহিংসতায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর আর মেরামত করা হয়নি। ফলে পর্যটকদের ভোগান্তি বেড়ে গেছে। গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত শিবির কানসাট পল্লী বিদ্যুত্সহ নবনির্মিত এই মোটেলে অগ্নি সংযোগ ও ভাংচুর করে। হামলাকারীরা মোটেলের দায়িত্বরত নির্বাহী প্রকৌশলী তৌহিদুর রহমানকে তিনতলা থেকে নিচে ফেলে দিয়ে হত্যা করে। ভবনের ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয় প্রায় এক কোটি টাকা। এ ব্যাপারে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্ষতির পরিমাণ উল্লেখ করে সংশ্লিষ্ট বিভাগে প্রতিবেদন জমা দেয়া হয়। কিন্তু অর্থ বরাদ্দ না পাওয়ায় মোটেলটির সংস্কার কাজ করা হচ্ছে না।