আবার শুরু হচ্ছে ‘মার্কস অলরাউন্ডার’

আবারও শুরু হতে যাচ্ছে স্কুলভিত্তিক প্রতিভা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠান ‘মার্কস অলরাউন্ডার ২০১৪’। এই অনুষ্ঠান শুরু হওয়া উপলক্ষে গেল সোমবার একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ের বাছাই রাউন্ডে দেশের মোট ৭টি বিভাগের বিভিন্ন স্কুল থেকে প্রাথমিক (প্রথম থেকে পঞ্চম শ্রেণী) এবং মাধ্যমিক (ষষ্ঠ থেকে দশম শ্রেণী) এই দুটি গ্রুপের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে নির্বাচন করা হবে। বিষয়গুলো হলো—নৃত্য, গান, অভিনয় (একক), চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা। এই বাছাই পর্ব শুরু হচ্ছে আগামী ২৮ মার্চ থেকেই। একজন প্রতিযোগী নিজ নিজ বিভাগে যেকোনো একটি বিভাগ কিংবা সব বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। বিজয়ী ১০০ জন চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হবে। রেজিস্টেশন www.marksallrounder.com