কাউখালী বাজারের ৪ দোকানে অগ্নিকাণ্ড

উপজেলা সদরে উত্তর বাজারে অগ্নিকাণ্ডে একটি হোটেল ও তিনটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল-সন্ধ্যা হোটেলের কেরোসিন তেলের চুলার বিস্ফোরণ থেকে এ আগুনের সূত্রপাত হয়। হোটেল ও জাকির স্টোর, কেউন্দিয়া সু হাউস এন্ড গার্মেন্টস ও একটি সুপারির আড়ত্সহ চারটি দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীসহ ৪জন আহত হয়।