দামুড়হুদায় লড়াই হবে
তিন প্রার্থীর মধ্যে
চুয়াডাঙ্গা প্রতিনিধি ও দামুড়হুদা সংবাদদাতা
প্রকাশ : ১১ মার্চ ২০১৪, ২১:২৬
আগামী ১৫ মার্চ শনিবার চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে ভোট গ্রহণের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এই উপজেলায় চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) ও ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে রয়েছে প্রতিদ্বন্দ্বী একাধিক প্রার্থী। চেয়ারম্যান পদে মোট ৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ৪ প্রার্থীর মধ্যে। এরা হলেন— বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ সমর্থিত (কাপ-পিরিচ) প্রতীকের আজাদুল ইসলাম আজাদ, বিএনপি একাংশের সমর্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান (ঘোড়া) লিয়াকত আলী শাহ্, বিএনপি আরেকাংশ সমর্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান (দোয়াত-কলম) ফজলুর রহমান ও নিবন্ধন বাতিলকৃত একটি দল সমর্থিত মোটর সাইকেল প্রতীকের মাও. আজিজুর রহমান।