প্রয়াত রাশেদা হোসেন চৌধুরীর বাসভবনে প্রধানমন্ত্রী
প্রকাশ : ১১ মার্চ ২০১৪, ২২:০৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত রাশেদা হোসেন চৌধুরীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য গতকাল সকালে রাজধানীর পরিবাগে তার বাসভবনে যান। রাশেদা হোসেন চৌধুরী আওয়ামী লীগ সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর মা।
প্রধানমন্ত্রী প্রয়াতের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি প্রয়াতের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। রাশেদা হোসেন চৌধুরী সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত শনিবার বিকালে ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।