সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোট গ্রহণ আজ শুরু

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দু’দিনব্যাপী নির্বাচন আজ বুধবার অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শুরু হবে সকাল ১০ টায়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলবে। সভাপতি ও সম্পাদকসহ সমিতির ১৪টি পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে ভোটার রয়েছেন ৪ হাজার ৫৫ জন। নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের পক্ষ থেকে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সমিতির সাবেক সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক পদে বর্তমান সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন এবং আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষে সভাপতি পদে সাবেক আইনমন্ত্রী এডভোকেট আব্দুল মতিন খসরু ও সম্পাদক পদে এডভোকেট রবিউল আলম বুদু প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে কয়েকজন আইনজীবী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।