হাঁটুর ব্যথার সাপ্লিমেন্টে কোন কাজ হয় না

শুধু একটি সাপ্লিমেন্ট কেনার জন্য হাঁটুর ব্যথার রোগীদের বছরে ব্যয় করতে হয় দুই বিলিয়ন ডলার। অথচ গ্লুকোসামাইন নামের এই ফুড সাপ্লিমেন্ট সেবনে অর্থ ব্যয় ছাড়া হাঁটুর ব্যথার কোন ধরনের উপকার হয় না। এমন তথ্য বেরিয়ে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। গবেষকগণ এক গ্রুপ হাঁটুর ব্যথার রোগীদের গ্লুকোসামাইন সেবন করতে দেন এবং অপর গ্রুপকে দেয়া হয় প্লেসেবো বা ডামি গ্লুকোসামাইন। কিন্তু যাদের আসল গ্লুকোসামাইন সাপ্লিমেন্ট দেয়া হয় তাদের কোন লাভ হয়নি বা হাঁটুর ব্যথা কমেনি বা অস্থি-তরুণাস্থিরও কোন পরিবর্তন হয়নি। কানাডার এরিজোনা বিশ্ববিদ্যালয় এই গবেষণাটি পরিচালনা করে। আর্থাইটিস এন্ড রিউমাটোলজি জার্নালে এই তথ্য প্রকাশ করা হয়। আর তথ্য মতে, শুধু কানাডায় আর্থাইটিসের চিকিত্সায় ব্যয় করতে হয় ৩৩ বিলিয়ন ডলার। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ