ফেব্রেগাসের দাবি
প্রকাশ : ১১ মার্চ ২০১৪, ২২:২৫
মিডফিল্ডার সেসক ফ্যাব্রিগাস মনে করেন বিপক্ষের মাঠে জিতে আসার কারণে আজ ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির মোকাবেলায় ফিরতি লেগের নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতে। ইংলিশ লিগের একসময়ের জনপ্রিয় খেলোয়াড়টি আরো মনে করেন তারা সিটির ঘুরে দাঁড়ানোর পথ রুদ্ধ করে দিতে সক্ষম হবেন।
এ পর্যন্ত নিজেদের মাঠে প্রথম লেগে পিছিয়ে পড়ার পর চ্যাম্পিয়ন্স লিগের কোন দল আর ঘুরে দাঁড়াতে পারেনি। তিন সপ্তাহ আগে ইত্তেহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে স্বাগতিক ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে পরাজিত করে স্প্যানিশরা। ওই ম্যাচে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি পেনাল্টি থেকে একটি গোল করার পর সতীর্থ দানি আলভেস গোল করে খেলার নিয়ন্ত্রণ কাতালানদের হাতে নিয়ে আসেন। বার্সেলোনা সপ্তমবারের মত সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের কেয়ার্টার ফইনালে খেলতে হলে এখনো দলটির অনেক কাজ করার রয়েছে বলে মন্তব্য করেন ফেব্রেগাস।
তিনি বলেন, ‘এটিকে আমরা কোনভাবেই সহজ ম্যাচ হিসেবে বিবেচনা করতে পারি না। বলের নিয়ন্ত্রণ ধরে রেখে ম্যাচটি আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। সেই সঙ্গে (জয়ের) সুযোগ সৃষ্টি করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজেদের আক্রমণগুলো পরিচালনা করা। পাশাপাশি তারা যেন প্রতিআক্রমণের সুযোগ না পায় সেটিও খেয়াল রাখতে হবে। আমার মনে হয় কোয়ার্টার ফাইনালে পৌছানোর জন্য যা কিছু করা দরকার তার সবটুকুই সঠিকভাবে আমাদের করতে হবে।’ -বাসস/এএফপি