ঢাকা ব্যাংক গাড়ি দিল বিওএকে
প্রকাশ : ১১ মার্চ ২০১৪, ২২:২৫
বাংলাদেশের খেলাধুলার উন্নয়নে ব্যবহারের জন্য ঢাকা ব্যাংক লিমিটেড বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনকে একটি ১২ সীটের হুয়ান্দাই মাইক্রোবাস অনুদান দিয়েছে। ঢাকা ব্যাংকের স্পন্সর পরিচালক এবং সাবেক চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজার কাছে গাড়ির চাবি হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও পরিচালক আলতাফ হুসাইন সরকার, পরিচালক আব্দুল্লাহ আল আহাদ, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ হাবিব, বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস’র সদস্য-সচিব নূরুল ফজল বুলবুলসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।