আম আদমি পার্টি এবার পাকিস্তানে!
প্রকাশ : ১১ মার্চ ২০১৪, ২৩:০৩
ভারতে নতুন গড়ে ওঠা আম আদমি পার্টির জনপ্রিয়তা যে অন্যান্য দলের চেয়ে বেশি সেটা অনেকেই হয়তো বলবেন। বিশেষ করে নয়াদিল্লিতে। কিন্তু নয়াদিল্লি নয়, তার জনপ্রিয়তা ছড়িয়ে গেল প্রতিবেশি দেশ পাকিস্তানেও। ফলে দলটির নেতা অরবিন্দ কেজরিওয়ালের দুর্নীতিবিরোধী প্রচেষ্টার সাফল্য কিছুটা হলেও মিললো। পাকিস্তানেই এই দলের নামে একটি দল গড়ে উঠলো।
পাকিস্তানের গুজরানওয়ালার মানবাধিকারকর্মী আরসালান উল-মুলকের নেতৃত্বে আম আদমি পার্টি গঠন করেন। দলটি নির্বাচন কমিশনের নিবন্ধনও নিয়েছে। দলটির চেয়ারম্যান পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর স্বপ্ন পূরনের অঙ্গীকার করেছেন। আরসালান কেজরিওয়ালের মতো দুর্নীতির বিরুদ্ধে অনশন করারও ঘোষণা দিয়েছেন। পুলিশে সংস্কার ও নির্যাতনবিরোধী বিল-২০১৪ অনুমোদনের দাবিতে দলটি এই কর্মসূচি দিয়েছে। পাঞ্জাব বিধানসভার সামনে আগামী সপ্তাহ থেকে অনশন আন্দোলনে বসবে দলটি। - পিটিআই