মৌসুমি শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত
অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১২ মার্চ ২০১৪, ১৮:২৯
দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌসুমি শিশু প্রতিযোগিতা গত ২ মার্চ উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত হয়।
শিল্পকলা একাডেমি সূত্রে জানা গেছে, দিনাজপুরে মৌসুমি শিশু প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে মেধাবী শিশু শিক্ষার্থীদের বাছাই পর্বের সংগীত, নৃত্য, আবৃতির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৮ থেকে ১০ বছরের মধ্যে শিশু শিক্ষার্থীদের অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। এখান থেকে বাছাইকৃত শিশু শিক্ষার্থীদেরকে দিনাজপুরের অনুষ্ঠিতব্য মৌসুমি শিশু প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য পাঠানো হবে।
শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘দিনাজপুরের মৌসুমি শিশু প্রতিযোগিতায় যাদের পাঠানো হবে সেই সব শিশুরা ভালো ফলাফল করবে বলে আশা করছেন।’