গফরগাঁওয়ে নারী দিবসের বিশেষ আয়োজন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৮ মার্চ সকালে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গফরগাঁও থিয়েটার, আপন সংগীত একাডেমি ও শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী। উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের কণ্ঠে দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ফাতেমা আক্তার বৃষ্টি, রফিকুল ইসলাম, সাবিকুন নাহার সুইটি, মিম, তামান্না ও দিশা সংগীত পরিবেশন করে।