মোরেলগঞ্জে নারী দিবস উপলক্ষে গণনাটক মঞ্চস্থ

বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গণনাটক ‘প্রতিবাদ’ মঞ্চায়ন করা হয়। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ণ কর্মসূচির আওতায় এ গণনাটকের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ণ কর্মসূচির সংগঠক রুমা পারভীন, মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির নাজনীন আকতার, ব্র্যাক ওয়াশ কর্মসূচির উপজেলা ম্যানেজার সুব্রত দে, ব্র্যাক বিডিপি ম্যানেজার মোফাজ্জেল হোসেন। এর আগে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিম।