গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আমাদের দেশে সে অর্থে জনপ্রিয় না হলেও বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলাগুলোর একটি হিসেবেই স্বীকৃতি দেওয়া হয় রাগবিকে। আর জনপ্রিয় এই খেলাটিতে নিজের দেশের হয়ে ১৪০তম ম্যাচে খেলতে নামার মধ্য দিয়েই সম্প্রতি অনন্য এক রেকর্ড গড়েন আয়ারল্যান্ডের কিংবদন্তিতুল্য রাগবি খেলোয়াড় ব্রায়ান ও’ড্রিসকল। জাতীয় দলের জার্সি পড়ে শেষবারের মতো মাঠে নামা ব্রায়ানই হলেন রাগবির ইতিহাসে জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড়। আর জীবনের অন্য অনেক ম্যাচের মতো শেষ ম্যাচেও ইতালির বিপক্ষে ৪৬-৭ এর জয় নিয়ে মাঠ ছাড়েন ব্রায়ান।