জোকস

 গ্রীষ্মের ছুটিতে বাংলাদেশে বেড়াতে এসেছেন এক বিদেশি। তার গাইড হিসেবে দায়িত্ব পালন করছে বিল্টু। বিদেশি :তোমাদের এলাকাটা ভালোই। তবে আশপাশে মানুষ যা দেখছি, সবাই গাধা প্রকৃতির। বিল্টু :সমস্যা নেই। ছুটি ফুরালেই গাধাগুলো সব ফিরে যাবে!  বাবা :বিল্টু, তুই আবার স্কুল পালিয়ে ফুটবল খেলতে গিয়েছিলি? বিল্টু :না, বাবা। বিশ্বাস করো, আমি সত্যি বলছি। বাবা :উঁহু, আমার বিশ্বাস হয় না। বিল্টু :আমি ফুটবল খেলতে যাইনি, বাবা, প্রমিজ! এই দেখো, প্রমাণ হিসেবে আমার ব্যাগে ক্রিকেট বল আছে!  শিক্ষক :বিল্টু, মনে করো, তুমি জাহাজে করে যাচ্ছ। এমন সময় প্রচণ্ড ঝড় আর বৃষ্টি। কী করবে তুমি? বিল্টু :স্যার, আমি দ্রুত নোঙর ফেলব। শিক্ষক :ধরো, একটু পর আবারও ঝড়! বৃষ্টি! কী করবে তুমি? বিল্টু :স্যার, আমি আবারও নোঙর ফেলব। শিক্ষক :আবারও ঝড়-বৃষ্টি শুরু হলে? বিল্টু :আবারও নোঙর ফেলব! শিক্ষক :ওহ্! তুমি এত নোঙর পাও কই? বিল্টু :আপনি যেখান থেকে এত ঝড়-বৃষ্টি পান আমিও সেখান থেকেই নোঙর পাই স্যার!  ছুটি কাটাতে মিসর গেছে হরিপদ। সেখানে পিরামিড দেখে ফেরার পর হরিপদর এক বন্ধু জিজ্ঞেস করল, ‘কিরে, কেমন দেখলি পিরামিড?’ ‘দূর! বড় বড় ত্রিভুজের জ্বালায় তো কিছু দেখাই যায় না!’ জানাল হরিপদ।