আগামীকাল জাতীয় নাট্যশালায় ‘আউটসাইডার’

আগামীকাল জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে মঞ্চায়ন হবে ঢাকা থিয়েটারের নতুন নাটক ‘আউটসাইডার। সন্ধ্যা ৬টায় এই মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। বিখ্যাত ফরাসি লেখক আলব্যের ক্যামু ফরাসি ভাষায় ‘লেত্রঁজ’ শিরেনাামের উপন্যাস অবলম্বনে মঞ্চস্থ হতে যাচ্ছে ‘আউটসাইডার’। আলব্যের ক্যামু এই উপন্যাসটি ‘দ্য স্ট্রেঞ্জার’ নামেও ইংরেজি ভাষায় অনূদিত হয়েছে। সর্বপ্রথম ১৯৪২ সালে প্রকাশিত হয় এই উপন্যাসটি। ঢাকা থিয়েটারের মঞ্চায়নে অভিনয় করবেন রফিকুল ইসলাম, মিলু চৌধুরী, এশা ইউসুফ, জয়শ্রী মজুমদার লতা, সাজ্জাদুর সাজ, তরিকুল ইসলাম লিটন, তসলিমা চুমকি, হাসনাত মিথুন, মোস্তফা রতন, শাহজাদা সম্রাট, মাহমুদুর রহমান শুভ, সউদ চৌধুরী, সাজ্জাদ রাজীব প্রমুখ। সংগীত, পোশাক পরিকল্পনা ও সহযোগী নির্দেশক হিসেবে রয়েছেন শিমুল ইউসুফ।