বিদ্যুত্ চাই

চিলাদী গ্রামে ১৯৮০ সাল থেকে বিদ্যুত্ আছে। এমনকি আমাদের বাড়ির আশেপাশে বিদ্যুত্ রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা কয়েক ঘর বিদ্যুত্ থেকে বঞ্চিত। আমাদের সেনবাগ থানার কানকিরহাট এরিয়া কোড নম্বর ২০৩০৪। আমি বিগত ৩১/৩/২০১২ তারিখে ১৬৩৬৭৬ নম্বর জমার রশিদে টাকা জমা দিয়েছে। এরপর পল্লী বিদ্যুতের মাঠকর্মীরা কয়েকবার জরিপ করে গেলেও এ পর্যন্ত কোনো অগ্রগতিই হয়নি। এ অবস্থায়, দ্রুত ঘরগুলোতে বিদ্যুত্ সংযোগের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। মো. গিয়াস উদ্দিন, গ্রাম ও ডাকঘর: চিলাদী, ছাতারপাইয়া, সেনবাগ, নোয়াখালী ৩৮৬৪