অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভা ১৮ এপ্রিল
প্রকাশ : ১২ মার্চ ২০১৪, ২০:৫৬
আগামীকাল শুক্রবার বিকাল ৪টায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভা অনিবার্য কারণবশত পিছিয়ে আগামী ১৮ এপ্রিল শুক্রবার একই স্থানে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভার আলোচ্যসূচি অপরিবর্তিত থাকবে। সভায় সকল সদস্যকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।—প্রেস বিজ্ঞপ্তি