সেনবাগে আওয়ামী লীগের পাঁচ নেতা বহিষ্কার

উপজেলা পাঁচ নেতাকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। আগামী ১৫ মার্চ অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালীর সেনবাগ উপজেলায় কেন্দ্রীয় ও তৃণমূল আওয়ামী লীগ সমর্থিত দলীয় চেয়ারম্যান প্রার্থী লায়ন জাহাঙ্গীর আলম মানিকের পক্ষে নির্বাচনী কাজ না করায় এবং দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে উপজেলার তিন ইউনিয়নের ওই পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়। এরা হলেন-উপজেলার ছাতারপাইয়া ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি নূরুল হক মজুমদার, কেশারপাড় ইউপি আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক, সাধারণ সম্পাদক বেলাল হোসেন ভুঁইয়া, ডমুরুয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খোকন, সাধারণ সম্পাদক বাকের আহমেদ। মঙ্গলবার সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু জাফর টিপু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।