জেএমবির বোমা হামলা মামলা
নাটোরে সাক্ষীর অভাবে পেছালো বিচার কার্যক্রম
প্রকাশ : ১২ মার্চ ২০১৪, ২০:৫৬
সাক্ষীর অভাবে পিছিয়ে গেল নাটোরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সিরিজ বোমা হামলা মামলার বিচার কার্যক্রম। গত মঙ্গলবার নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রহিবুল ইসলামের আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। গাজীপুরের কাশিমপুর, রাজশাহী ও নাটোর কারাগার থেকে কঠোর নিরাপত্তায় আসামি আব্দুর রশিদ, শফিউল্লাহ, দেলোয়ার হোসেন মিঠু, হাফিজুর রহমান হাফিজ, শিহাবউদ্দিন শিহাব, আব্দুল মতিন ও শহীদউল্লাহকে বেলা সাড়ে ১১ টায় নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে আনা হয়। কিন্তু সাক্ষী না থাকায় বিচারক আগামী ১৮ মে সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেন।
২০০৫ সালের ১৭ আগস্ট নাটোরের জজ আদালত, ডিসি অফিস, বাসস্ট্যান্ডসহ ৮ টি স্থানে সকাল ১০ টা থেকে সাড়ে ১০ টার মধ্যে একযোগে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।