তথ্যপ্রযুক্তিতেই চাহিদা বেশি
প্রকাশ : ১২ মার্চ ২০১৪, ২১:২২
তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে কম্পিউটার ইঞ্জিনিয়ারদের গুরুত্ব ও অবদান সবচেয়ে বেশি। নিত্যনতুন গতিময় প্রসেসর, চিপ ডিজাইন, নতুন সিস্টেম ডিজাইনের সবই কম্পিউটার ইঞ্জিনিয়ারদের মেধা ও শ্রমের ফসল। প্রযুক্তিভিত্তিক পড়াশোনার কথা যখন আসে তখন ক্যারিয়ার গঠনের বিপুল সম্ভাবনাময় যে বিষয় বা প্রোগ্রাম সাবার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে তা হলো—কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এই বিষয়টি পড়ার সুযোগ করে দিয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি। এখানে চার বছর মেয়াদি বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোর্সটি ১২ সেমিস্টারে ১৬৩ ক্রেডিটে শিক্ষার্থীরা সম্পন্ন করতে পারবেন।
খরচ :এই ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করতে ৪ লাখ ৮৯ হাজার টাকা লাগবে।
যা শেখানো হয় :কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে শিক্ষার্থীদের যেসব বিষয় পড়ানো হয় তার মধ্যে রয়েছে প্রোগ্রামিং অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট, ম্যানুফ্যাকচারিং, ইনফরমেশন সিস্টেম অ্যান্ড অপারেশন ম্যানেজমেন্ট, নেটওয়ার্কিং, কম্পিউটার ইন্ডাস্ট্রি, ওয়েব অ্যান্ড ইন্টারনেট, গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া প্রভৃতি।
আবেদনের যোগ্যতা :বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
ক্যারিয়ার :কম্পিউটার বিজ্ঞানে পড়ালেখা করে বিভিন্ন খাতে ক্যারিয়ার গঠনের সুযোগ রয়েছে। এর মধ্যে ওয়েবভিত্তিক ক্যারিয়ারের মধ্যে রয়েছে ওয়েব ডিজাইনার, ওয়েব মাস্টার, ওয়েব ডেভেলপার, ওয়েব প্রোগ্রামার হওয়ার সুযোগ। কনটেন্টের ক্ষেত্রে ক্রিয়েটর, ওয়েব ইঞ্জিনিয়ার; সফটওয়্যার ভিত্তিক ক্যারিয়ারে প্রোগ্রামার, সফটওয়্যার আর্কিটেক্ট, সফটওয়্যার ডেভেলপার, সিস্টেম অ্যানালিস্ট; মাল্টিমিডিয়া ভিত্তিক ক্যারিয়ারে গ্রাফিক্স ডিজাইনার, অ্যানিমেটর, ভিডিও ইঞ্জিনিয়ার, সাউন্ড ইঞ্জিনিয়ার প্রভৃতির সুযোগ রয়েছে। এ ছাড়া হার্ডওয়্যার ভিত্তিক ক্যারিয়ারের ক্ষেত্রে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ ও ম্যানেজার; নেটওয়ার্ক ভিত্তিক ক্যারিয়ারে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সিস্টেম অ্যানালিস্ট, নেটওয়ার্ক টেকনিশিয়ান, ডাটাবেজ অ্যাডমিনিস্টেটর, কম্পিউটার অপারেটর, ডাটাএন্ট্রি অপারেটর প্রভৃতি পদে ক্যারিয়ার গড়ে তোলা যায়। ৮১৮৯০৩৬-৭, ০১৯৩৯২৪৩৫৩৮ নম্বরে ফোন করে এই বিষয়ে পড়ালেখা ও ক্যারিয়ার সম্পর্কে জানতে পারবেন।
সুযোগ-সুবিধা :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এ বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়ে থাকেন। এখানে শিক্ষার্থীদের জন্য রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি, কম্পিউটার ল্যাব ও সায়েন্স ল্যাব। এ ছাড়াও এখানে ভর্তিতে রয়েছে বৃত্তির সুযোগ। এসএসসি ও এইচএসসি (চতুর্থ বিষয় ছাড়া) উভয় পরীক্ষায় শিক্ষার্থীরা জিপিএ ১০ পেলে টিউশন ফিতে ৮০ শতাংশ ছাড়, জিপিএ ৯-৯.৯৯ পেলে ৫০ শতাংশ ছাড়, জিপিএ ৮-৮.৯৯ পেলে ২৫ শতাংশ এবং জিপিএ ৭-৭.৯৯ পেলে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে ভর্তিতে।
ভর্তির সেশন :ফল, স্প্রিং ও সামার—এই তিনটি সেশনে সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায়।
অন্যন্য প্রোগ্রাম :এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ছাড়াও অন্যান্য আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের মধ্যে রয়েছে বিএসসি ইন ন্যাভাল আর্কিটেকচার ও মেরিন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, বিবিএ, এলএলবি (অনার্স) ও এলএলবি (পাস) প্রভৃতি। এ ছাড়া এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ, এমবিএ ইন টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন মার্কেটিং, এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং, এমবিএ ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, মাস্টার্স অব ব্যাংক ম্যানেজমেন্ট, এলএলএম (দুই বছর মেয়াদি), এলএলএম (এক বছর মেয়াদি) প্রোগ্রামেও ভর্তি চলে এখানে।
যোগাযোগ :২৯/১, কারওয়ান বাজার, তেজগাঁও, ঢাকা।