দু’টি অগ্নিকাণ্ডে ১০টি বাড়ি ও ৯টি দোকান ভস্মীভূত

কুমিল্লার মুরাদনগরে ও ফরিদপুরের মধুখালীতে১০টি বাড়ী ও ৯টি দোকান পুড়ে যাওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাকের সংবাদদাতারা মুরাদনগরে ৯টি দোকান পুড়ে গেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকী বাজারে মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি দোকান ভষ্মিভূত হয়ে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা টনকী বাজারের বিল্লাল ইলেকট্রনিক্স দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে পাশ্ববর্তী ফিউচার সমবায় সমিতির অফিস, ষ্ট্যাম্প বেন্ডার অফিস, মুসলিম মেডিক্যাল হল, মাটি জুয়েলার্স, ফারুক ষ্টোর, সাত্তারের লেপ দোকান, সিকদার ষ্টোর, জামাল ও আলিমের দোকান অগ্নিকান্ডে ভষ্মিভূত হয়। খবর পেয়ে এলাকাবাসী ও মুরাদনগর থেকে ফায়ার সার্ভিস এর কর্মীরা এসে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মধুখালীর ১০টি বাড়িতে অগ্নিকাণ্ড মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা জানান, গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামের হাতেম মোল্লা, ডাবলু মোল্লা, বাবলু মোল্লা, ফরিদ, আলম, নবো এবং শ্রুতির ৬টি বসতবাড়ি ও ৪টি রান্নাঘরসহ নগদ ৩০ হাজার টাকা আসবাবপত্র অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয় বলে ক্ষতিগ্রস্থরা জানায়। জানাগেছে, মঙ্গলবার বিকালে রান্না ঘরের থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদপুরের দমকল বাহিনী আসলেও ততক্ষনে ১০টি বসত বাড়িসহ ঘরে থাকা নগদ টাকা ও আসবাব পত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়।