বিশ্বনাথে অঙ্গ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
তজুম্মুল হক, বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
প্রকাশ : ১২ মার্চ ২০১৪, ২১:৪৯
সিলেটের বিশ্বনাথে উপজেলার প্রতিবন্ধী, পঙ্গু ও অসহায় অসচ্ছল বৃদ্ধসহ ১১ জনকে হুইল চেয়ার দেয়া হয়েছে। সোমবার বিকেলে ইন্টারন্যাশনাল সোসিয়েল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ও বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় উপজেলা সদরের রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় মাঠে ওই হইল চেয়ার প্রদান করা হয়।
হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তজম্মুল আলী রাজু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট চিকিত্সক শিবলী খান, এম. মাহবুব আলী জহির, ক্রীড়া সংগঠক আবদুল মান্নান, বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্টাতা সদস্য শফিকউদ্দিন স্বপন।