নবীনগরে লড়াই হবে চতুর্মুখী

নবীনগর উপজেলা পরিষদে ১৫ মার্চ নির্বাচনে আ.লীগ ও বিএনপির ৭ প্রার্থীসহ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১০ জন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই দল সমর্থিত প্রার্থীদের ঘুম হারাম হচ্ছে। আ’লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থীদের চাপে রয়েছেন দল সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা। প্রধান দুই দলের সমর্থিত প্রার্থীদের অবস্থান শক্তিশালী হলেও বিদ্রোহীদের কারণে বেকায়দায় পড়েছেন তারা। ভোটের মাঠে আ’লীগের ৫ প্রার্থী বিএনপির ২ প্রার্থী কঠিন হিসাবে বাঁধা পড়েছে বড় দুই রাজনৈতিক দল। আ’লীগের দলীয় কাউন্সিলের ভোটে নির্বাচিত সাইফুর রহমান সোহেল (আনারস) প্রতীক। বিদ্রোহী প্রার্থীর মধ্যে আছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার (ফেজ-টুপি) নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। বর্তমান চেয়ারম্যান জিয়াউল হক সরকার বলেন- তৃণমূলের নেতা-কর্মীদের আমার উপর ব্যাপক সমর্থন আছে। তার নির্বাচনী প্রচারণায় আ’লীগের সিনিয়র নেতারা না থাকলেও নেপথ্যে রয়েছেন বলে দাবি করছেন। সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মনির (চিংড়ি) প্রতীক, কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আইনবিষয়ক সহ-সম্পাদক এডভোকেট এনামূল খায়ের বেনু (টেলিফোন) প্রতীক, হুমায়ুন কবির (ঘোড়া) প্রতীক ভাইস-চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন সরকার (তালা) প্রতীক, সেলিনা মাহাবুবুল আলম (পদ্মফুল) প্রতীক নিয়ে প্রচারণা করছেন। সোহেল বলেন- আমার বিরুদ্ধে একটি মহল বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে ভোটারদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। আ’লীগের প্রার্থী হিসাবে তৃণমূল পর্যায়ে জনগণের কাছে ব্যাপক সমর্থন ও সাড়া পাচ্ছি। বিএনপি দুই প্রার্থীর কেউ কাউকে ছাড় না দিয়ে জোরালোভাবেই মাঠে রয়েছেন। তাঁরা হলেন: উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক, সাবেক পৌর প্রশাসক মোহাম্মদ মলাই মিয়া। বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাবেক সংসদ সদস্য কাজী মোঃ আনোয়ার হোসেনের সমর্থন নিয়ে দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম (দোয়াত-কলম) প্রতীক। অপরদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কৃষক নেতা তকদির হোসেন মোঃ জসিম, আইন উপদেষ্টা গোলাম সারোয়ার ও বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সমর্থনে মোহাম্মদ মলাই মিয়া (মোটর সাইকেল) প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। বিএনপি থেকে ভাইস-চেয়ারম্যান পদে নাজমূল করিম (উড়োজাহাজ) প্রতীক ও মোছেনা বেগম (প্রজাপতি) প্রতীক নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী কবির আহম্মেদ (হেলিকপ্টার), রাশেদ কাদের (কাপ-পিরিজ),ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান প্রার্থী মাওলানা মেহেদী হাছান (ব্যাটারি),বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাইস-চেয়ারম্যান প্রার্থী এডভোকেট এ.কে.এম আশরাফুল আলম(মাইক) প্রতীক নিয়ে জোরে-শোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।